জালালাবাদ গ্যাস অফিসে নাটক ‘পেজগি’ মঞ্চস্থ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ PM

জালালাবাদ গ্যাস অফিসে নাটক ‘পেজগি’ মঞ্চস্থ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ১১:৫২:৪২ PM

জালালাবাদ গ্যাস অফিসে  নাটক ‘পেজগি’ মঞ্চস্থ

ছবি:সংগৃহীত


জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিষ্ঠানের ‘বার্ষিক নাটক ‘পেজগি’। শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে ফরাসি নাট্যকার জে.বি.পি মলিয়ার-এর কালজয়ী হাসির নাটক ‘পেজগি’ মঞ্চস্থ হয়। অপু আমান-এর অনুবাদে নাটকটির যৌথ নির্দেশনা দিয়েছেন অরিন্দম দত্ত চন্দন ও দিবাঙ্কর সরকার শেখর। 

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান। পরে অভিনয় শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। 

এছাড়াও জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

জালালাবাদ গ্যাস পরিবারের সদস্য ও সংস্কৃতিমনা দর্শকদের উপস্থিতিতে নাটকটি এক প্রাণবন্ত সন্ধ্যায় রূপ নেয়। হাস্যরসের মাধ্যমে সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা এই নাটকের প্রতিটি দৃশ্য দর্শকরা করতালির মাধ্যমে উপভোগ করেন। অনুষ্ঠানটি সফল করতে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেন। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি