মাধবপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

মাধবপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৮:১৪:৪৬ পূর্বাহ্ন

মাধবপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


মাধবপুর প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন মেম্বার মিজানুর রহমান সহ ৩ ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জজ মিয়া জানান, ফলজ আম গাছের চারার উপর বালি ফেলে জমি জবর দখলের চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মীরনগর গ্রামের মিজানুর রহমান সোমবার রাতের আঁধারে কৃষক জজ মিয়ার জমির ৫০টি উন্নত জাতের আমের চারা গাছের উপর বালি ফেলে ভেঙ্গে জোরপূর্বক জমি জবর দখলের চেষ্টা করেছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা দেখে প্রতিবাদ করলে জজ মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জজ মিয়া বলেন একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক তার জমি দখল করে নিতে আম গাছের চারা ভেঙ্গে তার ক্ষতিসাধন করেছে।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগের প্রেক্ষিতে ইউপি সদস্যকে এ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হবে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি