দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ AM

দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৩ ১২:৪৯:৪০ PM

দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক


সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ  অভিযানে ইয়াবাবড়িসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র শিপন নুর (২৫)।

পুলিশ  সুত্রে জানা যায়,মাদক কারবারি শিপন নুর দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।

এ তথ্য পেয়ে মঙ্গলবার(৩১ অক্টোবর)  বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসানের  দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আসলাম হোসেনের  নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় দোয়ারাবাজার থেকে মোটরসাইকেল যোগে বক্তারপুর যাওয়ার সময় থানার গেইটের সামনে অভিযান চালিয়ে শিপন নুরের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি কৌটার ভিতরে ৯০ (নব্বই) পিছ গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ শিপন নুরকে আটক করেন। 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান  সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে।আটককৃত আসামিকে বুধবার  সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের  বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব