আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন - জয়নাল আবেদীন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ AM

জৈন্তাপুরে জামায়াত ইসলামীর প্রার্থীর শেষ নির্বাচনী জনসমাবেশ

আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন - জয়নাল আবেদীন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৮:৫২:১৬ PM

আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন - জয়নাল আবেদীন

ছবি:সংগৃহীত


নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভোটারদের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন। বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি এই মাটির সন্তান। আমার অনেক সমর্থক আমাকে মাটির সন্তান বলে প্রচার-প্রচারণা চালিয়েছেন। কিন্তু একদল মানুষ এ নিয়ে কটাক্ষ, বিদ্রূপ আর হাসি-ঠাট্টা করেছে। আজ আপনাদের সামনে প্রশ্ন রাখছি-আমি কি এই মাটির সন্তান নই?’ এ সময় সমাবেশে উপস্থিত সবাই একযোগে জবাব দেন-‘আপনি এই মাটিরই সন্তান।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জৈন্তাপুরের দরবস্ত এ অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। এই মাটিতেই জন্মেছি এবং এই মাটিতেই মৃত্যুবরণ করবো। আমাকে কি একবারের জন্য হলেও এই এলাকার মানুষের পক্ষে জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়া যায় না? আমি আমার ভাই-বোনদের জন্য কাজ করার একটি সুযোগ চাই। হয়তো আমি আর নির্বাচনের সুযোগ পাবো না, হয়তো আর আপনাদের সামনে এসে বলতে পারবো না-‘আমাকে দাড়িপাল্লায় ভোট দিন’। আমি আপনাদের সন্তান, আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ: