হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫টি এয়ারগান ও গুলি উদ্ধার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫২ AM

র‌্যাব-৯-এর পৃথক অভিযান

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫টি এয়ারগান ও গুলি উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ১০:৫০:৩১ PM

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫টি এয়ারগান ও গুলি উদ্ধার

ছবি:সংগৃহীত


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা থেকে গুলিসহ পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্র জানায়, এলিট ফোর্স হিসেবে যাত্রা শুরুর পর থেকেই র‌্যাব সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ২৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১২৯টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আখাউরা থানার মোগড়া ইউনিয়নের নোনাসার এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি পুকুরপাড়ের দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি দল চুনারুঘাট থানার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার আশপাশে অভিযান পরিচালনা করে। অভিযানে ঝোপের ভেতর একটি প্লাস্টিকের বস্তা থেকে তিনটি এয়ারগান এবং একটি কৌটার ভেতর থেকে ৫১টি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগান ও গুলি জিডিমূলে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী