হবিগঞ্জে ঝুঁ*কিপূর্ণ ২৩৫টি ভোটকেন্দ্র
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫১ AM

হবিগঞ্জে ঝুঁ*কিপূর্ণ ২৩৫টি ভোটকেন্দ্র

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০২:২৫:৩৯ PM

হবিগঞ্জে ঝুঁ*কিপূর্ণ ২৩৫টি ভোটকেন্দ্র

প্রতীকী ছবি


আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে প্রস্তুত আছে হবিগঞ্জ জেলার ৪টি আসনের মোট ৬৪৭টি ভোটকেন্দ্র। তবে এর মধ্যে ১০৩টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ও ১৩২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন।

জেলার ৬৪৭টি কেন্দ্রে ও ৪টি পোস্টাল বুথে দায়িত্ব পালন করবে ২ হাজার ৬৭ জন পুলিশ। এ ছাড়া ৫৫টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ৯টি, ২টি কুইক রেসপন্স টিম কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। 

অন্যদিকে জেলার সীমান্তবর্তী এলাকাসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোত গুরুত্ব দিচ্ছে বিজিবি। নির্বাচন ঘিরে জেলায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের গায়ে বডি ওর্ন ক্যামেরা  থাকবে। পাশাপাশি নির্বাচনের দিন পুলিশ ও আনসার বাহিনী নির্বাচন সুরক্ষা অ্যাপস ব্যবহার করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জেলার ৪টি আসনে ভোটে লড়ছেন ২৫ জন প্রার্থী। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে ৫ জন, হবিগঞ্জ-২ আসনে ৫ জন, হবিগঞ্জ-৩ আসনে ৬ জন ও  হবিগঞ্জ-৪ আসনে ৯ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩৩ হাজার ৬৯২। এর মধ্যে ৯ লাখ ২৮ হাজার ৬৯৬ জন পুরুষ, ৯ লাখ ৫ হাজার ২৪২ জন নারী ও ২৪ জন হিজড়া ভোটার রয়েছেন।

পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা দমন করবে। কোনো অবস্থাতেই অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী