নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫২ AM

নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদ

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ১০:০৯:৫৪ PM

নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের  অপদার্থ বলার প্রতিবাদ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া কর্তৃক ঢালাওভাবে ওই আসনের সাবেক সকল এমপিদের অপদার্থ বলে আখ্যায়িত করার প্রতিবাদে ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বানে সোমবার (৯ই ফেব্রুয়ারি) বিকালে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক  মানববন্ধন অনুষ্টিত হয়েছে। 

সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে ও বিশিষ্ট সমাজ সেবক এবং ওভারসিজ সাংবাদিক আশরাফ উদ্দিন’র সভাপতিত্বে এবং  জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাংবাদিক মুরাদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন  দীঘলবাক ইউনিয়নের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি,উপজেলা গণ ফোরাম সভাপতি হাফেজ সাইফুর রহমান,বিশিষ্ট মুরুব্বি কমান্ডার এম এ খালেক, উপজেলা  খেলাফত মজলিশের সহ সভাপতি মাওঃ মোশাহিদ আলী,যুবনেতা আব্দুর রকিব প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা জাতীয়  সেচ্ছা পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমনসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।মানববন্ধনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আশরাফ উদ্দিন বলেছেন, ড.রেজা কিবরিয়া কর্তৃক নির্বাচনী মাঠে এসে নবীগঞ্জ-বাহুবলবাসীকে অশিক্ষিত বলে খাটো করেছেন। ওই এলাকার সাবেক বর্ষিয়ান এমপিসহ সকল এমপিদের ঢালাও ভাবে অপদার্থ আখ্যায়িত করে  কুরুচিপুর্ণ বক্তব্য দেন,তাঁর সহধর্মিণী সিমি কিবরিয়া বলেন, তারা হাসপাতাল, স্কুল ও রাস্তা করবেন এবং নবীগঞ্জ ও বাহুবলের জনগণ তাদের চৌদ্দ গোষ্ঠিসহ তা ভোগ করবেন। এ ধরনের ঘৃণ্যতম বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি তাদের এ ধরণের দায়িত্বহীন বক্তব্য প্রত্যাহারসহ জাতীর সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী