ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদ ও সদস্যসচিব মো. মস্তাক আহমদ মোস্তাকের যৌথ নেতৃত্বে নগরীর কেন্দ্রীয় রেজিস্টারি মাঠ থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান সুরুক ও আমির আলী, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জুনেদ আহমদ, জেলার সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক ও মিন্টু মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহসভাপতি সমসাদ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কামাল আজাদ; দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি রেদুয়ান আহমদ শিকদার, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মুতি ও সাধারণ সম্পাদক আল আমিন।
গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মুক্তার আহমদ, সিনিয়র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক হিরন; বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন, সদস্যসচিব কবির আহমদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতালিব লায়েক; ওসমানীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. মাছুম আহমদ ও যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সদস্যসচিব জায়নাল আবেদিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মখলিছুর রহমান চৌধুরী ছনু; গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের নেতা ফখরুল ইসলাম সুমন ও জামিল আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
এ সময় জিয়া মঞ্চের নেতাকর্মীদের মধ্যে মিজানুর রহমান বেলা, আবদাল মিয়া, আনহার মিয়া, নুর মিয়া, দিলাল মিয়া নোনা, সাব্বির আহমদ, ইমন আহমদ, মুমিন আহমদ, আলমগীর আহমদ, তাহসিন আহমদ খান, আলী হোসেন, সাংবাদিক শিপলু আহমদ, আশরাফুল হক সামি, জমির আলী, সাংবাদিক রফিকুল ইসলাম আনছারি, জামিল আহমদ, সাদিকুর রহমান, লায়েছ মুন্সি, লায়েক আহমদ, শানুর আহমদ খান ও সুজুন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




