মাজারের দানকৃত টাকা ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ PM

মাজারের দানকৃত টাকা ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ০৬:৩৭:৫৬ PM

মাজারের দানকৃত টাকা ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি:সংগৃহীত


হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে দানকৃত অর্থের ভাগ-বাটোয়ারা বন্ধ এবং বর্তমান দরগাহ পরিচালনা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে এবং তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট যুবনেতা এহছানুল হক তাহের, সংগঠনের যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমদ, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ মাদানী, মঈনুল ইসলাম আশরাফী, ইমতিয়াজ রহমান ইনু, ইফতেখার আহমদ জায়েদী, মুক্তার আহমদ ও টিপু চৌধুরীসহ অনেকে।

মানববন্ধনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, দরগাহর খাদিমদের ৬৫ শতাংশ দানের টাকা দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। তাঁর দাবি, এই অর্থ খাদিমদের না দিয়ে সমাজের দরিদ্র, অসহায়, এতিম ও মুসাফিরদের কল্যাণে ব্যয় করা উচিত। এ বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দরগাহ পরিচালনা কমিটিতে কোনোভাবেই খাদিমদের রাখা যাবে না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত খাদিমদের কাছে রক্ষিত দানের অর্থ বর্তমান বাজারমূল্য বিবেচনায় ফিরিয়ে আনারও দাবি জানান তিনি।

নাসির উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে পরিচালিত সব ধরনের শিরক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। একই সঙ্গে বর্তমান দরগাহ কমিটি বিলুপ্ত করে নতুন করে নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানান তিনি।

প্রয়োজনে নতুন দরগাহ কমিটিতে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রখ্যাত আলেম-ওলামাদের অন্তর্ভুক্ত করারও দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বর্তমান দরগাহ কমিটি বিলুপ্ত করে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নতুন কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে সিলেট বিভাগের স্বায়ত্তশাসন এবং সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিও তুলে ধরেন বক্তারা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল