সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের স্বনামধন্য অধ্যক্ষ, রামপাশা গ্রামের বাসিন্দা বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ও হাজারও ছাত্র-ছাত্রীর প্রিয় শিক্ষক অধ্যক্ষ নেছার আহমদে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক, অরাজনৈতিক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদ।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অধ্যক্ষ নেছার আহমদ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টা ১৮ মিনিটে ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। কিছুদিন পূর্বে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৬ বছর।
অধ্যক্ষ নেছার আহমদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ শুক্রবার ঢাকা থেকে তার মরদেহ বিশ্বনাথের রামপাশা গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের নিকটাত্মীয় মাস্টার হেকিম উদ্দিন।
দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক অধ্যক্ষ নেছার আহমদের জানাজার নামাজ আগামীকাল শনিবার বাদ আছর রামপাশা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
জৈন্তা বার্তা/আরআর




