সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ AM

চারখাই বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা ও প্রচারমিছিল

সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৮:৩২:২৩ PM

সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রতিটি এলাকার ছোট-বড় সমস্যা আমার কাছে সুস্পষ্টভাবে চিহ্নিত। জনগণ আমাকে সংসদে পাঠালে সেখানে জোরালো কণ্ঠে এলাকার ন্যায্য দাবিগুলো তুলে ধরবো এবং বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাবো।

রোববার (১ ফেব্রুয়ারি) বিয়ানীবাজারের চারখাই বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়ন নিয়ে জনগণকে চিন্তা করতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর আস্থা রেখে দলীয় মনোনয়ন দিয়েছেন। তাঁর এই বিশ্বাসের প্রতিদান হিসেবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবো ইনশা আল্লাহ।

এমরান চৌধুরী আরও বলেন, ১৯৭১ সালে একটি গোষ্ঠী দেশের স্বাধীনতা চায়নি এবং লাল-সবুজের পতাকা ছিনিয়ে নিতে চেয়েছিল। সেই অপশক্তি আজও সক্রিয় রয়েছে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের প্রতিহত করবে। তিনি বলেন, ধানের শীষ মানেই উন্নয়ন। আপনাদের দাবি আমার দাবি-নিজের দায়িত্ব মনে করেই সেগুলো বাস্তবায়নে কাজ করবো।

বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র ও লন্ডন বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি, জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট-৬ আসনের নির্বাচনী সমন্বয়ক আব্দুল মন্নান, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মক্তই মিয়া ও সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভা শেষে চারখাই বাজার এলাকায় একটি বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ