নবীগঞ্জে প্রবাসী তালেব উদ্দিনকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ AM

নবীগঞ্জে প্রবাসী তালেব উদ্দিনকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৯:৫০:৪৫ PM

নবীগঞ্জে প্রবাসী তালেব উদ্দিনকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্যপ্রবাসী তালেব উদ্দিন আহমেদকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্বজনরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি কুচক্রী মহল বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে এমন সংবাদ প্রকাশ করিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালেব উদ্দিন আহমেদের ভাতিজা ও ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের বাসিন্দা মো. রিপন মিয়া। তিনি বলেন, তার চাচা দীর্ঘদিন ধরে পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন এবং ‘গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, কিছু স্থানীয় পত্রিকায় তালেব উদ্দিন আহমেদের বিরুদ্ধে জমি দখল, অবৈধ অস্ত্র প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে তার কোনো অবৈধ অস্ত্র নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন।

রিপন মিয়া দাবি করেন, এলাকায় তার চাচার জনপ্রিয়তা ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি নবীগঞ্জ উপজেলা ও ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তালেব উদ্দিন আহমেদের অবদানের কথাও তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও যাচাই-বাছাইভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধাকে সামাজিকভাবে হেয় করার এ ধরনের অপচেষ্টা দুঃখজনক ও নিন্দনীয়। ভবিষ্যতে সত্যতা যাচাই ছাড়া বিভ্রান্তিকর ও হয়রানিমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক