তারেক রহমানকে স্বাগত জানিয়ে সোনাতলায় প্রচার মিছিল
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ AM

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সোনাতলায় প্রচার মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৭:২৮:২৬ PM

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সোনাতলায় প্রচার মিছিল

ছবি:সংগৃহীত


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সোনাতলা বাজার থেকে মিছিল বের করে সদর উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদল। পরে জালালাবাদ থানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা সুজাত তালুকদার এর সভাপতিত্বে ও মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নোমানুল হক সানি ও জেলা ছাত্রদল নেতা জাবেদ ইকবাল এর যৌথ পরিচালনায় সমাবেশ বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রদল এর সহ-সভাপতি শিহাব খান, ফ্রান্স সেচ্ছাসেবক দল এর যুগ্ম আহ্বায়ক জইন উদ্দিন জইন, মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দীন অপু। 

এ সময় যুবদল নেতা সামাদ চৌধুরী, নুর আহমদ, আব্দুল আহাদ, ছাত্রদল নেতা জাবেদ ইকবাল, যুবদল নেতা দিলোয়ার আহমদ, লাল মোহাম্মদ, সেচ্ছাসেবক দল নেতা মালেক মিয়া, এমসি কলেজ ছাত্রদল এর সদস্য সাজ্জাদ, মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ তানভীর, ছাত্রদল নেতা ইমন, হাকিম,করিম, সাকিল, ইমন, ছাত্রদল নেতা লাহিন, ছাদি সহ অনেকে উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ