মাধবপুরে অবৈধ বালি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জ রি মা না
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ PM

মাধবপুরে অবৈধ বালি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জ রি মা না

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৬:২৭:২৯ PM

মাধবপুরে অবৈধ বালি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জ রি মা না

নিজস্ব


মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহাপুর বাজার এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় এমরান বাপ্পী কে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।এমরান বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের আবু ইউসুফের ছেলে।

অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কালিকাপুর এবং ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান ,পরিবেশ রক্ষা ও অবৈধ বালি উত্তোলন রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক