গোয়াইনঘাটে ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল মুক্ত করেছে প্রশাসন
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ AM

গোয়াইনঘাটে ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল মুক্ত করেছে প্রশাসন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৬:৩৭:৩৪ PM

গোয়াইনঘাটে ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল মুক্ত করেছে প্রশাসন

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটের লামার বাজার ব্রীজ সংলগ্ন পয়েন্টে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। গত এক মাস ধরে উপজেলার হাদারপার পার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ফয়জুর রহমান নাম ও তার পরিবার প্রায় ৬ শতক সরকারি জমি দখল ও মাটি ভরাট করে দোকানঘর স্থাপনা নির্মাণ শুরু করে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। উচ্ছেদ অভিযানে প্রায় ৬ শতক জমি দখলমুক্ত হয় এবং নির্মাণাধীন সামগ্রী রড,সিমেন্ট, ১ টি বৈদ্যুতিক মিটার, ঢেউটিন জব্দ করা হয়।এ সময় অবৈধভাবে স্থাপনা নির্মাণে জরিত থাকা কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। 

উচ্ছেদ অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন ,গোয়াইনঘাট থানা পুলিশের এএসআই নীহার, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাকির হোসেন,তোয়াকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, দেলোয়ার হোসেন, লাফনাউন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আবু বকর গাজী,উপজেলা ভূমি অফিসের নামজারী সহকারী, অসিম চন্দ্র দাস সহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। 

অভিযান পরিচালনার আগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষেধ করা হলেও বন্ধ করেনি মাটি ভরাট ও দোকানঘর নির্মাণ।অভিযানে পাকা করে নির্মাণধীন খুটি ভেঙে দেওয়া হয় । 

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ফয়জুর রহমান নামে এক ব্যক্তি তার পরিবার লামার বাজারে নদীর পাড়ে বেশ কয়েকদিন ধরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি কাঠামো নির্মাণ করার চেষ্টা করে আসছে।প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষেধ করা সত্ত্বেও নিষেধ অম্যান্য করে মাটি ভরাট ও পিলার নির্মাণ করে আসছিল।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করি।অভিযানে পাকা পিলার ও শ্রমিকদের থাকার সেড ভাঙ্গা হয়েছে এবং নির্মাণ সামগ্রী রড,সিমেন্ট, টিন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে জড়িত কাউকে না পাওয়া মোবাইল কোর্ট করা হয়নি তবে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামালা দেওয়া হবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ