ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে হরিপুর গ্যাস ফিল্ড-২৭ বীর ইউনিটের আর্মি চেকপোস্টে ডিউটিরত সেনাবাহিনীর টিম সন্দেহজনক সিএনজি অটোরিকশা (নম্বর: সিলেট-থ ১১-৭০৪২) থামানোর চেষ্টা করেন। এ সময় সিএনজি চালক গাড়িটি রেখে চেকপোস্টের আগেই দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সিএনজিটি তল্লাশি করে এর ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।
জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে- ১৮০০ প্যাকেট ORIS সিগারেট, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা এবং ১৫০ প্যাকেট XSO সিগারেট, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। জব্দকৃত সিগারেটের মোট সিজার মূল্য দাঁড়ায় ৪ লাখ ৪৪ হাজার টাকা।
এ ঘটনায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানানো হয়, জব্দকৃত সিএনজি ও সিগারেট ৪৮ বিজিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।পাশাপাশি অবৈধ চোরাচালান রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




