নবীগঞ্জে কারখানা গ্রামে সরকারি জমি উদ্ধার
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ AM

প্রভাবশালীদের জবরদখলকৃত স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

নবীগঞ্জে কারখানা গ্রামে সরকারি জমি উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৯:২৭:২৪ PM

নবীগঞ্জে কারখানা গ্রামে সরকারি জমি উদ্ধার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ‘ক্রাইমজোন’ খ্যাত কারখানা গ্রামে প্রভাবশালী একটি ভূমি দখলকারী চক্র কর্তৃক জবরদখলকৃত সরকারি জমিতে নির্মিত অবৈধ দেয়াল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস খতিয়ানের জমি দখল করে নামধার মিয়া ও তার সহযোগীরা দেয়াল নির্মাণ করায় গ্রামবাসীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। বিষয়টি আদালতে গড়ালে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে দীঘলবাক ইউনিয়নের কারখানা মৌজা (জেএল নং-৪৩) এর ১নং খাস খতিয়ানের ৩০২ নং দাগভুক্ত জমিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জেলা উচ্ছেদ মামলা নং-৩/২৪-২৫ এর আদেশ মোতাবেক অভিযান পরিচালিত হয়। এ সময় বুলডোজার দিয়ে অবৈধ সীমানা প্রাচীর ভেঙে প্রায় ১২ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়।

উচ্ছেদকৃত জমির দখল বাংলাদেশ সরকারের পক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে ইনাতগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। অভিযান চলাকালে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই কাদেরের নেতৃত্বে পুলিশের একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

তবে উচ্ছেদ অভিযান শেষে প্রশাসন ঘটনাস্থল ত্যাগ করার পরপরই নামধার মিয়া, তার ভাই ছুফি মিয়া ও তাদের সহযোগীরা সাধারণ মানুষের চলাচলের রাস্তার মাঝখানে বাঁশের বেড়া দিয়ে পুনরায় রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের পুনরায় হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ