স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ AM

কোম্পানীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৭:১৮:৪৮ PM

স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, স্বনির্ভর, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়তে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ‘৩১ দফা’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপরেখা।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ও ২নং ইছাকলস ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রিকারীদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি গোষ্ঠী সহজ-সরল মা-বোনদের ধর্মের নামে বিভ্রান্ত করে ভোট আদায়ের চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে জনগণকে সচেতন ও সজাগ থাকতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার বার্তা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে-রাষ্ট্র সংস্কার ছাড়া স্থায়ী মুক্তি সম্ভব নয়। এই এলাকা থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও বিনিময়ে জনগণ ন্যায্য সুযোগ-সুবিধা পাচ্ছে না। এবার নিজেদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।

পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা যুবদলের সহ-সভাপতি সাহেদ আহমদ চমন, জেলা তাঁতীদলের আহ্বায়ক মো. হানিফ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও গণসংযোগ ও পথসভায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ