ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ AM

বিরামহীন প্রচারণায় ব্যস্ত খন্দকার মুক্তাদির

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০২/২০২৬ ০১:০০:৫১ AM

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সাধারণ মানুষ আমাকে পাশে পাচ্ছেন, নির্বাচনের পরেও ঠিক সেভাবেই পাশে পাবেন। আমি কেবল ভোটের সময়ের প্রার্থী নই, বরং সারাবছর মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করি।

রোববার সিলেট সদর উপজেলার জালালাবাদ, মোগলগাঁও ও মাশুকবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় পৃথক জনসভা, পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির বলেন, সিলেট-১ আসনের প্রতিটি মানুষের সমস্যা আমার নিজের সমস্যা বলে মনে করি। নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় নিয়মিত যোগাযোগ রাখবো। সমস্যা শুনে বসে থাকবো না, বরং সমাধানে মাঠে থেকেই কাজ করবো। এই এলাকার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কোনো আপস হবে না। জনগণ যে ভালোবাসা ও আস্থা দেখাচ্ছেন, তার মর্যাদা রাখাই আমার দায়িত্ব।

এদিকে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছেন, সেখানেই স্বতঃস্ফূর্ত জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। পাড়া-মহল্লা, বাজার ও নগরের অলিগলিতে সাধারণ মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

প্রচার কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার সকাল ১১টার দিকে নগরীর কুয়ারপার পয়েন্ট থেকে খন্দকার মুক্তাদিরের নেতৃত্বে একটি বিশাল প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি কুয়ারপার, লালাদিঘীর পার, ওসমানী মেডিকেল রোড, ভাতালিয়া, মুন্সিপাড়া, মীরের ময়দান ও রাজারগলি প্রদক্ষিণ করে শাহজালাল (রহ.) মাজার গেইটের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে খন্দকার মুক্তাদিরের সমর্থনে স্লোগান দেন। বাসা-বাড়ির ছাদ ও বারান্দা থেকে নারীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। ভোটাররা কর্মসংস্থান, দ্রব্যমূল্য, নগর ব্যবস্থাপনা, শিক্ষা ও চিকিৎসাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। খন্দকার মুক্তাদির ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে এসব কথা শোনেন।

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ