অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ AM

বিশ্বনাথে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৮:৫৬:৪৮ PM

অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই :  খান মো. রেজা-উন নবী

ছবি:সংগৃহীত


অন্যায় ও অবিচার দেখেও যারা নীরব থাকে, সমর্থন করে কিংবা দর্শকের ভূমিকা পালন করে-তারা সমাজের জন্য বোঝা। এ ধরনের মানুষদের সমাজে কোনো মূল্য নেই। এমন মন্তব্য করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী।

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্বনাথ পৌর শহরের বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার যেমন সাংবিধানিক অধিকার রয়েছে, তেমনি ভোট প্রদানও একটি মৌলিক অধিকার। এই অধিকার নিরাপদ ও সুষ্ঠুভাবে প্রয়োগ নিশ্চিত করা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষের আত্মসম্মান, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর শক্তি।

তিনি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে। একই সঙ্গে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

প্রশিক্ষণে নির্বাচন সংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও নির্বাচন উপকরণ ব্যবহার, ফলাফল প্রেরণসহ শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে বিভাগীয় কমিশনার বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন, সহকারী নির্বাচন কর্মকর্তা মঞ্জরুল আলম ও শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবি, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লুৎফর রহমান, থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ