বিশ্বনাথে প্রবাসীকে অজ্ঞাত ফোনে হুমকি: নিরাপত্তায় থানায় জিডি
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ AM

বিশ্বনাথে প্রবাসীকে অজ্ঞাত ফোনে হুমকি: নিরাপত্তায় থানায় জিডি

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৬:১৮:১৬ PM

বিশ্বনাথে প্রবাসীকে অজ্ঞাত ফোনে হুমকি: নিরাপত্তায় থানায় জিডি

নিজস্ব


অজ্ঞাত ফোন নাম্বার দিয়ে লন্ডন প্রবাসীকে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন এক ভুক্তভোগী। বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের শমেমর্দান গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মোঃ সোনা মিয়া (৪৯) মঙ্গলবার ২৭ জানুয়ারী সিলেটের বিশ্বনাথ থানায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সাধারণ ডায়েরীটি করেন।বিশ্বনাথ থানায় ডায়েরী নং ১৪০৯-২৭/০১/২৬ ইং।

থানায় লিখিত ডায়েরী সূত্রে জানা গেছে লন্ডন প্রবাসী দশঘরের শমেমর্দান গ্রামের সোনা মিয়া দেশে ছুটি কাটাতে আসার পর অজ্ঞাত একটি ফোন নাম্বার থেকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদান করছে তাকে।হুমকির কারণে তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।বিষয়টি ভবিষ্যতের জন্য এবং প্রশাসনের নজরে রাখতে তার এই সাধারণ ডায়েরী করা।

সোনা মিয়া তার বক্তেব্যে উল্লেখ করেন, আমি একজন লন্ডন প্রবাসী। আমি বাৎসরিক ছুটিতে লন্ডন হতে বাংলাদেশে আসি। আমি বাংলাদেশে আসার পর হইতে অজ্ঞাতনামা বিবাদীর মোবাইল নম্বর-01321-579627 হইতে আমার ব্যবহৃত মোবাইল নম্বর-447877054063, 01305261969 তে এবং হোয়াটস অ্যাপে ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুকমি প্রদান করিতেছে। যাহার ফলে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। 

বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এস আই অণিক বডুয়া জানান, ভুক্তভোগী অভিযোগ করেছেন এবং বিষয়টি ডায়েরীভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নেবে।

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ