জগন্নাথপুরে জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ AM

জগন্নাথপুরে জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৬ ০৯:৪৪:১৬ PM

জগন্নাথপুরে জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিজানুর রহমান আবলুছের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজন খানের সঞ্চালনায় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি সিভিক মেয়র, ক্রয়ডন (ইউকে.) আমিরুল ইসলাম আকতার, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার এডিএম ফখর উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর (ইউকে.) ফজলুল হক, সমাজসেবক ও শিক্ষানুরাগী (ইউকে.) আমিনুল ইসলাম ঝুনু।

এছাড়াও বক্তব্য রাখেন চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছালেহ আহমদ, সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর এবং নিউ নেশন একাডেমি অ্যান্ড জুনিয়র হাই স্কুল, নয়াবন্দর-এর অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হক।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরাও অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’