গোয়াইনঘাটে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্র পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ AM

গোয়াইনঘাটে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্র পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০১/২০২৬ ০৫:৩১:৫৫ PM

গোয়াইনঘাটে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্র পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

সংগৃহিত


উত্তর সিলেটের অন্যতম সামাজিক ছাত্র সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার লামা দমদমা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বিছনাকান্দি ইউনিয়নের লামা দমদমা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সহ-সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো. সেলিম আহমদ, বিদ্যালয়ের শিক্ষিকা হুসনা বেগম, দাতা সদস্য হাজী মোহাম্মদ আলী, সংগঠনের সাবেক সদস্য আমিনুল হক আরিফ।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও গোয়াইনঘাট ছাত্র পরিষদ শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাজেরা বেগম, হালিমা আক্তার, কুলসুমা আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ