সিলেট-৬ আসনে ধানের শীষের জয় : বিজয়ের উল্লাসে এমরান আহমদ চৌধুরী
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০০ AM

সিলেট-৬ আসনে ধানের শীষের জয় : বিজয়ের উল্লাসে এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১০:৫৪:৫২ PM

সিলেট-৬ আসনে ধানের শীষের জয় : বিজয়ের উল্লাসে এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


মোকাব্বির হোসেন, বিয়ানীবাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী। ১৯২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি মোট ১ লাখ ৮ হাজার ৬১২ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সেলিম উদ্দিন পেয়েছেন ৯৭ হাজার ৭০৮ ভোট। ফলে ১০ হাজার ৮৬৪ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন এমরান আহমদ চৌধুরী।

দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

ফলাফল ঘোষণার পর সিলেট-৬ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিজয়ের উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যেও ফলাফল নিয়ে আলোচনা ও মূল্যায়ন চলতে দেখা গেছে।

এ আসনে ভোটের লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবধান তৈরি করে জয় ছিনিয়ে নেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিদেশের শ্রমবাজার সম্প্রসারণে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন চাইলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
মধ্যপ্রাচ্যে যু*দ্ধের বিস্তার: ইরান-যুক্তরাষ্ট্র সংঘা*তে নতুন মাত্রা, বাড়ছে প্রা*ণহানি ও অ*নিশ্চয়তা
চার বছর পর সচল শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র
বৈশ্বিক অস্থিরতায় সতর্ক বাংলাদেশ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি
রাষ্ট্রপতি ও স্পিকার নিয়ে বিএনপির ভাবনা, সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
নিসচার প্রতিবেদন :ফেব্রুয়ারী মাসে সিলেটের সড়কে ঝর*ল ২৬ প্রা*ণ
গোয়াইনঘাটে চো*রাই পণ্যসহ আ*টক ২
সিসিকসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিরুদ্ধে রিট
বিশ্বনাথে পানির অভাবে জমি ফেটে চৌচির - ব্যাহত হবে বোরো উৎপাদন