শাবির সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশনের ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৬ AM

সভাপতি -আলীউল আজম, সাধারণ সম্পাদক- রাজু ইসলাম

শাবির সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশনের ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ১২:৪৩:২০ AM

শাবির সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশনের ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এ সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার (২ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মো. শাহ আলম ও ড. ম. মনজিরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার মাসুদুর রহমান, দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রাকিব হাসান এবং সদ্য বিদায়ী সভাপতি হৃদয় কুমার পার্থ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

নবগঠিত কমিটিতে লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আলীউল আজম সরকার সভাপতি এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. রাজু ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাফিয়া আলম নূর দোলা, আজিজুল হাকিম রাহিম ও জহিরুল ইসলাম জহির। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম, সুমাইয়া ইসলাম স্নিগ্ধা ও ইমরান সরকার। সহসাধারণ সম্পাদক হয়েছেন নুরুক হক ও মো. খালেদুজ্জামান নূরী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহিন হোসেন। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জোবায়ের হোসেন, ইসতিলা নওরিন ইভা ও আশরাফুল আলী। কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস রেশমি এবং উপকোষাধ্যক্ষ হিসেবে নাবিলা রহমান বর্ষা ও জীবন হালদার দায়িত্ব পালন করবেন।

প্রচার সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম সিমান্ত এবং উপপ্রচার সম্পাদক শেয়াবন বিশ্বাস। দপ্তর সম্পাদক হিসেবে মেহেদি হাসান ইমন এবং উপদপ্তর সম্পাদক আবু হুজাইফা দায়িত্বে রয়েছেন। প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ হাসান ইমন এবং উপপ্রকাশনা সম্পাদক ফারিয়াতুল জান্নাত দৃষ্টি। সাংস্কৃতিক সম্পাদক দয়াল সাহা ও উপসাংস্কৃতিক সম্পাদক সামিউল হক। তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা ফেরদৌস শ্রাবন্তী এবং লিয়াজোঁ সম্পাদক শায়লা শারমিন।

এ ছাড়া প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একাডেমিক সহায়তা, সাংস্কৃতিক বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য। 

উল্লেখ্য, শাবিপ্রবিতে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ