নতুনকুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত, পরিদর্শনে সিসিক প্রশাসক
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৮ AM

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুনকুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত, পরিদর্শনে সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ১১:১৭:৩২ PM

নতুনকুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত, পরিদর্শনে সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


দেশব্যাপী ‘নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামের প্রস্তুতি পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি স্টেডিয়াম এলাকা ঘুরে দেখেন। আগামী শনিবার (২ মে) এখান থেকেই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও অন্বেষণের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উদ্বোধনী ভেন্যুসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কাজ জোরদার করেছে সিটি কর্পোরেশন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিসিক প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। উদ্বোধনী আয়োজন সফল করতে প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং এতে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন। সফল বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রশাসক রিকাবীবাজার-লামাবাজার সড়কের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেন।



  • জৈন্তা বার্তা/ ওয়াদুদ