শাবিপ্রবিতে নারায়ণগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জোবায়ের-হিমেল
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ AM

শাবিপ্রবিতে নারায়ণগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জোবায়ের-হিমেল

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৪:১৫:৩২ PM

শাবিপ্রবিতে নারায়ণগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জোবায়ের-হিমেল

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নারায়ণগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-বি-এর ২১৩ নম্বর কক্ষে সংগঠনের ইফতার মাহফিলে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। পরে সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিমেল দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম জোবায়েরকে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমান মোল্লা, সহসভাপতি সাহিল রহমান, সহসাধারণ সম্পাদক ফাতিন হাসনাত পাভেল ও ইনতিসার সামিন, কোষাধ্যক্ষ সানজিদা আফরিন সূচনা এবং সহকোষাধ্যক্ষ অম্বিকা শর্মা।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক তৈমুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আফ্রাজুর রহমান, দপ্তর সম্পাদক তানজিলা রহমান অর্থি, সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের, প্রকাশনা সম্পাদক আমির হামজা এবং সহপ্রকাশনা সম্পাদক সায়েম কিবরিয়া তৌসিফ ও রকিবুল হাসান তুহিন, প্রচার সম্পাদক হুসাইন আহমেদ আদিব মোল্লা এবং সহপ্রচার সম্পাদক মাহফুজ আহমেদ ও নাইমুল হাসান মারুফ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাজিদ মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক ত্যাহিয়াতুল আহমেদ স্নেহ ও সুমাইয়া আগার, ক্রীড়া সম্পাদক ইরফান হায়াৎ এবং সহক্রীড়া সম্পাদক আহনাফ সামিন মাসফি ও তাসিন তালুকদার মনোনীত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তৌহিদ জাহান রামিম, ফাতিহা জাহান ও নাবিল আহমেদ তালুকদার।

সংগঠনটির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শোয়াইব মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিমন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক নীলিমা ফেরদৌস। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক