জগন্নাথপুরে কাপশি পরিবার যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ PM

জগন্নাথপুরে কাপশি পরিবার যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০৮:০৫:০৬ PM

জগন্নাথপুরে কাপশি পরিবার যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া  ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সৈয়দপুর হালিচারা মাঠে কাপশি পরিবার যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এবার আয়োজনটি ছিল কিছুটা ব্যতিক্রমী ও বৃহৎ পরিসরে।যুব সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ গুলজার ও হাফিজ আসজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ এহছান আহমদ রুমেল,মো:সামছুল ইসলাম জাবির, সৈয়দ ময়েজ আহমদ, কামরুল সিকদার,সৈয়দ মাসুম আহমদ,সৈয়দ তায়েফ আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কাপশি পরিবার সৈয়দ হাবিল আহমদ জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে সামাজিক ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী