গোলাপগঞ্জ উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৮ AM

গোলাপগঞ্জ উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ১০:৫৪:৫১ PM

গোলাপগঞ্জ উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ

ছবিঃ নিজস্ব


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন,প্রবাসীরা নিজেদের পরিবার পরিজনদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অসহায় ও দুস্তদের মুখে হাসি ফুটাতে প্রতিনিয়ত চেষ্টা করে যান।তাদের কষ্টার্জিত টাকা দেশের অর্থনীতিকে সচলে ভূমিকা রাখছে।সরকার প্রবাসীদের মর্যাদা বৃদ্ধির সাথে সাথে সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমিও খুব শীঘ্রই প্রবাসীদের কল্যাণে ও সহযোগিতার জন্য একটি প্রবাসী আইন সহায়তা সেল গঠন করে তাদের সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবো। তিনি বুধবার গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্ট অন্টারিও,কানাডার উদ্যোগ গোলাপগঞ্জ উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন  তিনি আরো বলেন আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর পরই সারাদেশের সাথে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার উন্নয়নের হাত দিয়েছে। ইতিমধ্যে আমি গোলাপগঞ্জের অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছি। গোলাপগঞ্জের বাঘায় সুরমা নদীতে এবং শরীফগঞ্জে কুশিয়ারা  নদীতে বীজ নির্মাণের ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছি। আশা করি পর্যায়ক্রমে সকল উন্নয়ন সাধিত হবে। 

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্ট, অন্টারিও কানাডার নির্বাহী পরিষদ সদস্য,ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, কানাডা প্রবাসী লায়েক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক, কানাডা প্রবাসী আলী হোসেন। মুশতাক আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলার একটি পৌরসভার ও ১১ টি ইউনিয়নের প্রতিনিধিদের হাতে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্ট অন্টারিও, কানাডার পক্ষ থেকে ৩ শত২৫টি পরিবারের মাঝে বিতরণের জন্য ৯ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন এর উদ্যোগে ইতিমধ্যে গোলাপগঞ্জের দুস্থদের মাঝে ১ শত ৫০ টি সেলাই মেশিন,২৭ খানা টমটম বিতরণ ,কোভিড এর সময় নগদ অর্থ এবং বিগত ৬ টি রমজানে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিদেশের শ্রমবাজার সম্প্রসারণে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন চাইলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
মধ্যপ্রাচ্যে যু*দ্ধের বিস্তার: ইরান-যুক্তরাষ্ট্র সংঘা*তে নতুন মাত্রা, বাড়ছে প্রা*ণহানি ও অ*নিশ্চয়তা
চার বছর পর সচল শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র
বৈশ্বিক অস্থিরতায় সতর্ক বাংলাদেশ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি
রাষ্ট্রপতি ও স্পিকার নিয়ে বিএনপির ভাবনা, সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
নিসচার প্রতিবেদন :ফেব্রুয়ারী মাসে সিলেটের সড়কে ঝর*ল ২৬ প্রা*ণ
গোয়াইনঘাটে চো*রাই পণ্যসহ আ*টক ২
সিসিকসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিরুদ্ধে রিট
বিশ্বনাথে পানির অভাবে জমি ফেটে চৌচির - ব্যাহত হবে বোরো উৎপাদন