বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র সেবার মান দেখতে হাসপাতাল পরিদর্শন করলেন -এমপি মিটু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২১ PM

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র সেবার মান দেখতে হাসপাতাল পরিদর্শন করলেন -এমপি মিটু

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ০৮:২২:৪৩ PM

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র সেবার মান দেখতে হাসপাতাল পরিদর্শন করলেন -এমপি মিটু

সংগৃহীত


জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এই প্রথম বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র সেবার মান দেখতে হাসপাতাল পরিদর্শন করলেন মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) নাসির উদ্দিন আহমেদ (মিটু)। 

জনগণের চিকিৎসাসেবার প্রকৃত অবস্থা নিজ চোখে দেখতে সোমবার দুপুরে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন; খোঁজ নেন চিকিৎসা ও সেবার মান সম্পর্কে। অনেকের শয্যার পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে অভিযোগ ও অভিজ্ঞতার কথা শোনেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডা.ফেরদৌস আক্তার, বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুনি: কন: ও এ্যানেস্থেশিওলজি ডা. রামেন্দ্র সিংহ, জুনিয়র কন: গাইনি ডা.প্রিয়াংকা ভট্টাচার্য্য, নার্সিং সুপারভাইজার প্রতিভা মন্ডল, প্রধান সহকারী মো : সেলিম রেজা পরিসংখ্যানবিদ সুমন দাশ প্রমুখ। 

হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন আহমেদ মিটু। তাঁদের কাছ থেকে জনবল–সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, যন্ত্রপাতির ঘাটতি ও অ্যাম্বুলেন্স সমস্যাসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে শোনেন।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডা. ফেরদৌস আক্তার বলেন, সংসদ সদস্যের পরিদর্শন আমাদের জন্য ইতিবাচক বার্তা। আমরা দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোগত সংকটের মধ্যে কাজ করছি। বিষয়গুলো তাঁকে খোলামেলাভাবে জানিয়েছি। তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী, বাস্তব পরিবর্তন আসবে।

হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্য বলেন, এখানে এসে দেখলাম চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে, পর্যাপ্ত বেড নেই, মাত্র একটি অ্যাম্বুলেন্স দিয়ে পুরো এলাকার চাহিদা মেটানো কঠিন। তারপরও চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আমি খুব দ্রুত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও সরঞ্জাম সরবরাহের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: