সিলেটের ছয় আসনের পাঁচটিতেই জয়ের পথে বিএনপি
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২২ PM

লুনা, মালিক, আরিফ ও এমরান বেসরকারি ভাবে নির্বাচিত

সিলেটের ছয় আসনের পাঁচটিতেই জয়ের পথে বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ০১:২৬:২২ AM

সিলেটের ছয় আসনের পাঁচটিতেই জয়ের পথে বিএনপি

ছবি:সংগৃহীত


সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেতে চলছেন বিএনপির প্রার্থীরা। বিভিন্ন প্রার্থী ও তাদের প্রধান নির্বাচনী এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির খন্দকার খন্দকার মুক্তাদির ৪২ হাজার ২২৩ ভোটে এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজর ৫৯২ ভোট।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। জামায়াত জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলীকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ধানের শীষ প্রতীকে লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসীর আলী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।

সিলেট ৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবদুল মালিক।

১৫১ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী মোহাম্মদ আবদুল মালিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু রিকশা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৪০৯ ভোট। 

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে ১২৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৭০৮ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ১১৯ ভোট।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিজয়ী হয়েছেন জামায়াত জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান।১৫৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে দেয়ালঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৬৯ ভোট।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির এমরান আহমদ চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মো. সেলিম উদ্দিনের পেয়েছেন ৯৭ হাজার ৭৪৮ ভোট।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ