বড়লেখায় ভা*রতীয় পণ্য ও ম*দ জ*ব্দ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ AM

বড়লেখায় ভা*রতীয় পণ্য ও ম*দ জ*ব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ০১:৫০:২৯ PM

বড়লেখায় ভা*রতীয় পণ্য ও ম*দ জ*ব্দ


মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, জিরা ও মদ জব্দ করেছে বিজিবি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের অধীনে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ, বিয়ানীবাজার ব্যাটালিয়ানের নিয়মিত অভিযানে এসব পণ্য ও মদ জব্দ করা হয়।

৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানান, শনিবার মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় ১০৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা এবং ৯২ বোতল ভারতীয় ওয়াইন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় চুরাকারবারীরা ভারত থেকে এনে এসব পণ্য মজুত করছিল। এ সময় বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছালে তারা সব মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি উল্লিখিত মালামাল উদ্ধার করে হেফাজতে রাখে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ