আফগানিস্তানের বি*রুদ্ধে ‘যু*দ্ধ’ ঘোষণা করল পাকিস্তান
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ PM

আফগানিস্তানের বি*রুদ্ধে ‘যু*দ্ধ’ ঘোষণা করল পাকিস্তান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০২:২৮:৩৯ PM

আফগানিস্তানের বি*রুদ্ধে ‘যু*দ্ধ’ ঘোষণা করল পাকিস্তান

প্রতীকী ছবি


পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলা চরম রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। শুক্রবার সকালের দিকে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে বোমা হামলা করেছে পাকিস্তান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানদের অব্যাহত আক্রমনে ‘ধৈর্যহারা’ হয়ে হামলা করা হচ্ছে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তান এখন আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করল বলেও জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাকিস্তানের সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষা করতে তাদের স্বশস্ত্রবাহিনী পুরোপুরি প্রস্তুত।

এক রাষ্ট্রীয় বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ করতে পাকিস্তান সেনাবাহিনী তৈরি রয়েছে।

কাবুল থেকে আল-জাজিরার প্রতিবেদক নাসির শাদিদ জানান, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে কাবুলকে লক্ষ্য করে বোমা হামলা করা হয়। এরপর আরেকদফা বিমান হামলা করা হয়। প্রথমদফা হামলার পর আফগানিস্তান বিমান-বিধ্বংসী বন্দুক দিয়ে গুলি চালাতে থাকে। দ্বিতীয়দফা হামলার পর তালেবানরা ক্রমাগত গুলি ছুঁড়তে থাকে।  

কাবুলে বিমানহামলার বিষয়টি আফগান সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের এক সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান হামলা করা হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ জানিয়েছেন আফগানিস্তানের ‘আগ্রাসনের’ কারণে বাধ্য হয়ে এই হামলা করা হয়েছে।

পাকিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর সদস্যরা কোরাম সেক্টরের নিকটবর্তী বেশিরভাগ গোপন আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে। এ হামলায় আরো আটজন তালেবান যোদ্ধা নিহত হয়। সবমিলিয়ে পাকিস্তানের নতুন করে এ হামলায় ৪৪ জন তালেবান যোদ্ধা নিহত হলেন।  

পাকিস্তান-আফগান সীমান্তে বৃহস্পতিবার সন্ধ্যার পর পাকিস্তানের সেনাঘাঁটির ওপর আফগান বাহিনীর হামলার পর দুপক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। আফগান সেনাবাহিনীর এক সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, হামলায় পাকিস্তানের ১০ জন সেনা নিহত হয়েছে এবং ১৩টি ফাঁড়ি দখল করা হয়েছে।

অন্যদিকে পাকিস্তান দাবি করছে রবিবার এক বিমান হামলায় কমপক্ষে ৭০জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। তবে এ দাবি প্রত্যাখান করে বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কথা জানিয়েছেন।

এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, সীমান্ত পার হওয়া গুলিবর্ষণের জবাবে পাকিস্তান দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে। ফলে আফগানিস্তানের বেশ কিছু স্থাপনা ও সামরিক সরঞ্জামে ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সামাজিক মাধ্যমে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত ভুয়া দাবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে।

জৈন্তা বার্তা/আরআর