বড়লেখায় দুই কেজি গাঁ*জাসহ আ*টক ১
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ AM

বড়লেখায় দুই কেজি গাঁ*জাসহ আ*টক ১

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৬ ০১:৫৯:২৯ PM

বড়লেখায় দুই কেজি গাঁ*জাসহ আ*টক ১


মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক পঙ্খী মিয়া উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের আব্দুল হক ওরফে বাটোইর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাকালুকি হাওর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাল্লা জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে দুই কেজি গাঁজাসহ পঙ্খী মিয়াকে আটক করা হয়।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, গাঁজাসহ আটক পঙ্খী মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ