খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ঠ সমন্বয়ের দাবি
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ PM

খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ঠ সমন্বয়ের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৬ ০৩:৪০:৪৭ PM

খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ঘনিষ্ঠ সমন্বয়ের দাবি

ছবি:সংগৃহীত


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান–প্রদান হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, হামলার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর তথ্য।

সূত্র মতে, সিআইএ কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাফেরা নজরদারিতে রাখে। তারা জানতে পারে, শনিবার সকালে তেহরানের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে, যেখানে খামেনি উপস্থিত থাকবেন। এই তথ্য পাওয়ার পর হামলার সময় পরিবর্তন করা হয়।

ইসরায়েল নিজেদের ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য মিলিয়ে পরিকল্পনা চূড়ান্ত করে। ভোরে যুদ্ধবিমান উড্ডয়নের পর তেহরান সময় সকাল ৯টা ৪০ মিনিটে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কমপ্লেক্সের এক ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পাশের ভবনে খামেনি অবস্থান করছিলেন বলে জানা যায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ও আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। এর আগে ইসরায়েল তাদের হত্যার দাবি করেছিল।

হোয়াইট হাউস ও সিআইএ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও প্রস্তুতির ফলেই এই অভিযান সম্ভব হয়েছে। তবে হামলার পরও ইরানের শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তা সরে যেতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ