‘ইরানের সব কিছু ধ্বং*স হয়ে গেছে ’: ট্রাম্পের দাবি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ PM

ইরানে যৌথ হাম*লায় ৭৮৭ নি*হতের দাবি, ১৪ দেশ ছাড়তে মার্কিন নাগরিকদের সত*র্কতা

‘ইরানের সব কিছু ধ্বং*স হয়ে গেছে ’: ট্রাম্পের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০১:৫২:৩০ PM

‘ইরানের সব কিছু ধ্বং*স হয়ে গেছে ’: ট্রাম্পের দাবি

ছবি:সংগৃহীত


ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেশটিতে এ পর্যন্ত ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ অবিলম্বে ত্যাগের নির্দেশনা দিয়েছে।

ট্রাম্পের দাবি: ‘ইরানের সব কিছু ধ্বংস হয়ে গেছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ইরানের এখন নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, আকাশে বিমান শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই।’

তিনি আরও দাবি করেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চাইলেও বর্তমানে তিনি কোনো আলোচনায় যাবেন না। ট্রাম্প যুক্তরাজ্য ও স্পেনের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, ভারত মহাসাগরের দিয়োগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি হামলার কাজে ব্যবহারের অনুমতি দিতে লন্ডন শুরুতে রাজি হয়নি।

ইসরায়েলের নতুন হামলার দাবি

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও অস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেজবুল্লাহকে দমনে অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থল অভিযানের অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ দাবি করেছে, লেবাননে ইসরায়েলি হামলার জবাবে তারা তিনটি ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা

ইরানের হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, গত চার দিনে তারা ১৭২টি ক্ষেপণাস্ত্র ও ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে। ফুজাইরাহর একটি তেল টার্মিনালে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার ঘটনাও নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ওমানের দুকম বন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ শহর দাহরানে নতুন করে ইরানি হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে কুয়েত, সৌদি আরব ও বৈরুতে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

১৪ দেশ ছাড়ার নির্দেশ

মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন অবিলম্বে ত্যাগের আহ্বান জানিয়েছে।

এদিকে, ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থানরত ইরানিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি।

কূটনৈতিক তৎপরতা ও অন্যান্য খবর

চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

এছাড়া দেশে-বিদেশে চলমান নানা ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন ও কমিশনের দুই সদস্য পদত্যাগ করেছেন। সরকার জানিয়েছে, গৃহীত কয়েকটি অধ্যাদেশ আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: