চুনারুঘাটে ছাত্রদল নেতা গ্রেপ্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০ PM

চুনারুঘাটে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৮:১২:৫৪ AM

চুনারুঘাটে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ইনসেটে গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা রাজিব আহমদ


বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে চুনারুঘাটে ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে গাড়ি ভাংচুরের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ধলাইপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিব আহমদ (২৪) চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

থানার ওসি রাশেদুল হক জানান, বেলা ১টার দিকে ধলাইপাড় মোড়ে একদল লোক ঝটিকা মিছিল বের করে একটি ট্রাক ভাংচুর করে। তারা সেখানে অগ্নি সংযোগ করে।

এ সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। ছাত্রদলের সাধারন সম্পাদক এর হেফাজত থেকে একটি ককটেল, পরে আশপাশে তল্লাশি চালিয়ে আরো দুটি ককটেল উদ্ধার করা হয়। এতে কেউ হতাহত হয়নি। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।        

JA



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ