জুড়ীতে আবাসিক প্রকৌশলী কবীর আহমেদ-কে বিদায়ী সংবর্ধনা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ AM

চাকরি থেকে অবসর গ্রহণ

জুড়ীতে আবাসিক প্রকৌশলী কবীর আহমেদ-কে বিদায়ী সংবর্ধনা

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৪:১৪:৪১ PM

জুড়ীতে আবাসিক প্রকৌশলী কবীর আহমেদ-কে বিদায়ী সংবর্ধনা

সংগৃহিত


 মৌলভীবাজারের জুড়ীতে চাকরি থেকে অবসর গ্রহণ করায় জুড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো: কবীর আহমেদ-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে জুড়ী মিডিয়া সেন্টারের আয়োজনে স্থানীয় ইয়াম্মী প্যারাডাইজ চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা এবং দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। 

জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরানুল ইসলাম এর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো: কবীর আহমেদ, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, আশা'র আঞ্চলিক অফিসের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মাহবুবুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন রুদ্র পাল, জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী মেহেদী হাসান, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি-১৮৮৬ মৌলভীবাজার-হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক রেজান আলী, জুড়ী প্রেসক্লাবের সদস্য হারিস মোহাম্মদ, আব্দুল বাছিত, তরুন ব্যবসায়ী আব্দুর রব শিমুল, আনোয়ার হোসেন মঞ্জু, রায়হান আহমদ সহ অনেকেই। 

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগে চাকরি করেও একজন মানবিক অফিসার হিসেবে সর্বমহলে নিজেকে প্রতিষ্টা করেন জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো: কবীর আহমেদ। তাঁর নেতৃত্বে জুড়ী বিদ্যুৎ অফিস সিলেট বিভাগে পরপর ২ বার শ্রেষ্ঠ অফিস নির্বাচিত হয়। কাজের প্রতি দায়বদ্ধতা এবং সততার নজির স্থাপন করে গেছেন তিনি। 



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ