মার্কিন ঘাঁটিতে হামলা চলবে: মোজতবা খামেনি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

মার্কিন ঘাঁটিতে হামলা চলবে: মোজতবা খামেনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৬ ১০:৫৬:০৯ অপরাহ্ন

মার্কিন ঘাঁটিতে হামলা চলবে: মোজতবা খামেনি

সংগৃহিত


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। ঘাঁটিগুলো বন্ধ করা না হলে তাদের ওপর হামলা চলমান থাকবে।

আজ বৃহস্পতিবার প্রথম ভাষণে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে। দেশটি কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। এ হামলা অব্যাহত থাকবে।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, ‘আমরা শত্রুর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করব, যদি তারা না দেয়, তাদের সম্পদ বাজেয়াপ্ত করব, সেটা সম্ভব না হলে আমরা তাদের সমপরিমাণ সম্পত্তি ধ্বংস করব।’

ইরানের সর্বোচ্চ নেতা টেলিভিশন ভাষণে জাতীয় ঐক্যের ডাক দিয়ে আরও বলেন, ‘ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’

ইরানের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও বলেন, ‘আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন। আমাদের দেশ যখন চাপ এবং আক্রমণের মুখে, তখন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী