জেল হত্যা দিবস: শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া
১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত ইতিহাসের নির্মম, বর্বরোচিত ও নৃশংসতম ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্যােতি ভূষণ তালুকদার, সহ-সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুবেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ সোহান, উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমদ প্রমুখ।
আলোচনা সভার পর নিহত জাতীয় ৪ নেতার স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
JA




