ইরাকে বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নি হ ত ৭
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ AM

ইরাকে বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নি হ ত ৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ০১:১৬:০৮ PM

ইরাকে বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নি হ ত ৭

সংগৃহিত


ইরাকের পশ্চিমাঞ্চলে এক বিমান হামলায় সাবেক প্যারামিলিটারি জোট হাশেদ আল-শাবির এক কমান্ডার ও কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সংগঠনটি এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।

গোষ্ঠীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানায়, আনবার প্রদেশে কমান্ডারদের এক বৈঠকের সময় একটি ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে।সূত্রটি আরও জানায়, ‘যুক্তরাষ্ট্রের হামলায়’ হাশেদ আল-শাবির সাত সদস্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও পরিচিত হাশেদ আল-শাবি, ইরাকের নিয়মিত সশস্ত্র বাহিনীর অংশ। তবে এর মধ্যে ইরান-সমর্থিত বিভিন্ন ব্রিগেডও রয়েছে।

এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানানো হয় পিএমএফ। এতে বলা হয়, আনবার প্রদেশের কমান্ডার ও অপারেশন প্রধান সাদ দাওয়াই আল-বাইজি নিহত হয়েছেন। পাশাপাশি আরও কয়েকজন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এক নিরাপত্তা কর্মকর্তা জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া যুদ্ধে অনিচ্ছাসত্ত্বেও জড়িয়ে পড়েছে ইরাক।

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে ও পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দায় স্বীকার করে আসছে। পাল্টা এসব গোষ্ঠীকেও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

সংঘাত শুরুর পর থেকে বাগদাদ বারবার হাশেদ আল-শাবির ওপর হামলার নিন্দা জানিয়ে আসছে।গত সপ্তাহে প্রথমবারের মতো পেন্টাগন স্বীকার করে, চলমান সংঘাতে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী