জৈন্তা বার্তায় সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে আইনজীবী
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৬ PM

জৈন্তা বার্তায় সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে আইনজীবী

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০৬:০৫:৩০ AM

জৈন্তা বার্তায় সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে আইনজীবী

জৈন্তা বার্তায় সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে আইনজীবী


স্বামী,দুই সন্তানসহ সুখেই দিন কাটছিল সুনামগঞ্জের ছাতক উপজেলার রংপুর গ্রামের বাসিন্দা কুলসুমার (৩০)। তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি।

গত ২০ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বামী ইয়াসিন মিয়া (৩৫)। পেটে ব্যথার কারণে তার চলাফেরা বন্ধ হয়ে যায়। কাজও করতে পারছিলেন না। পরবর্তীতে কর্মস্থল ঢাকায় একটি একটি মেডিকেলে ভর্তি হন,ভর্তির পর জানতে পারে তার দুটি কিডনি অচল, একমাস হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করালেও শেষ রক্ষা হয়নি। 

গত ১২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন মিয়া এরপর থেকে দুই সন্তান ও বৃদ্ধ শাশুড়ীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কুলসুমা।


গত বুধবার (১ নভেম্বর) দৈনিক জৈন্তা বার্তায় সংবাদ প্রকাশের পর নজরে আসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলমের।

শুক্রবার (৩ নবেম্বর) ৫০ সহ খাবার নিয়ে জুটে যান এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। 

কুলসুমা বলেন, বাবা মৃত্যুর পর থেকে ছোট ছেলে মুজাহিদ খুব কান্নাকাটি করছে। দুধের শিশুটি সারাক্ষণ বাবাকে খোঁজে। ছেলেকে দুধ কিনে খাওয়ানোর টাকা নেই। তাই বাধ্য হয়ে তরকারি দিয়ে ভাত ও মুড়ি পানিতে ভিজিয়ে খাওয়াচ্ছি, এই আইনজীবীর সাহায্য পেয়ে আমার অনেক উপকার হয়েছে। 

স্থানীয়  বাসিন্দান আবুল মিয়া বলেন, ইয়াসিন মিয়া দরিদ্র মানুষ।বসতঘর ছাড়া তার কোনো সম্পদ নেই। ধন্যবাদ জানায় এডভোকেট কানন আলম'কে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। 

স্থানীয় ইউপি সদস্য জমসিদ বলেন, ইয়াসিন অসুস্থ হয়ে মারা গেছেন। স্বামী মারা যাওয়ার পর তার এখন পরিবারের বেহাল দশা, এই সাহায্য তাদের জন্য অনেক কিছু, আরও সাহায্যে আবেদন করেন তিনি।

JA



শীর্ষ সংবাদ: