উড্ডয়নের পর বিধ্বস্ত বিমান, নি হ ত ৬৬
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

উড্ডয়নের পর বিধ্বস্ত বিমান, নি হ ত ৬৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ০৪:০৬:০৯ অপরাহ্ন

উড্ডয়নের পর বিধ্বস্ত বিমান, নি হ ত ৬৬

সংগৃহিত


কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে ১২১ জন আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ৬৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা সদস্য, ছয়জন বিমান বাহিনীর সদস্য ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

বার্তা সংস্থা এপি’র খবরে জানানো হয়, ‘হারকিউলিস সি-১৩০’ মডেলের বিমানটিতে ১১০ জন সেনা ও ১১ জন ক্রু সদস্য ছিলেন।

পুয়ের্তো লেগুইজামো বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই কিলোমিটারের মধ্যে বিমানটি বিকল হয়ে একটি মাঠে আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজেদের উদ্যোগে উদ্ধারকাজ শুরু করেন।

পৌরসভার ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বড় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

দেশটির বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা বলেন, আহতদের সরিয়ে নিতে বিশেষ সুবিধাসম্পন্ন দুটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, বিধ্বস্ত বিমানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কলম্বিয়াকে উপহার দেওয়া হয়েছিল। চার ইঞ্জিনবিশিষ্ট এই বিমানটি উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই কেন বিধ্বস্ত হলো, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী