বিলাল উদ্দিন, কুয়েত থেকে
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত। দেশটি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ। সেখানে ইসলামি আইন-কানুন প্রায়ই প্রয়োগ করে দেশটির সরকার।
এবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী রেস্টুরেন্ট, ক্যাফে, ফুড ট্রাক, পাড়ার মুদি দোকান (বাকালা) এবং ডেলিভারি অ্যাপের মাধ্যমে আর এনার্জি ড্রিংকস বিক্রি করা যাবে না। এগুলো শুধুমাত্র কো-অপারেটিভ সোসাইটি, বড় সুপারমার্কেট ও হাইপারমার্কেটের নির্দিষ্ট স্থানে পাওয়া যাবে।
আরও সিদ্ধান্ত হয়েছে, ১৮ বছরের কম বয়সীরা এনার্জি ড্রিংকস কিনতে বা পান করতে পারবে না। একজন ব্যক্তি দিনে সর্বোচ্চ ২৫০ মিলির ২ ক্যান কিনতে বা পান করতে পারবে।
এনার্জি ড্রিংকসের সব ধরনের বিজ্ঞাপন ও স্পনসরশিপও নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি ক্যানের গায়ে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
ক্যাফেইন ও অতিরিক্ত চিনির ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণে এনে জনগণের স্বাস্থ্য সুরক্ষাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সরকার।
জৈন্তা বার্তা/আরআর




