লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ PM

লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০২:৪৮:১৪ AM

লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি


"পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" প্রতিপাদকের সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলায়  নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষা কালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে লাখাই থানা কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পুলিশ  ডে।

দিবস উপলক্ষ্যে শনিবার (৪ নভেম্বর)  সকাল ১০ টায়   লাখাই  থানা থেকে  একটি বিশাল র‍্যালি  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  থানার সভা কক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে   লাখাই কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সার্কেল,   মোহাম্মদ খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া,

আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া বেগম, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট  খোকন চন্দ্র গোপ, বামৈ ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসনে ফরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ,  মুড়িয়াউক ইউনিয়ন সাবেক চেয়ারম্যান  নুরুজ্জামান মোল্লা, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি  আবুল কাসেম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন,  মাসুকুর রহমান মাসুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল আহমেদ দুলদুল,  আব্দুল  আহাদ, সাবেক  উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান  ফয়জুল নেছা, লাখাই প্রেসক্লাবের সাবেক  সভাপতি আব্দুল হান্নান, মৌলানা ফজলে করিম, এতে  কোরআন তেলাওয়াত করেন  এ.এস.আই আবেদ,  ভগবত গীতা পাঠ করেন লাখাই উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ এর সভাপতি প্রানেশ গোসামী।

পুলিশ ডে-২০২৩-এ উপলক্ষ্যে লাখাই থানা পুলিশ সদস্যদের পক্ষে কমিউনিটি পুলিশিং এর নতুন সভাপতি আলহাজ্ব  অ্যাডভোকেট মুশফিক আলম আজাদ  সম্মাননা স্মারক টেস্ট  উপহার প্রদান করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ