তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস উদযাপন
সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মুল কার্যক্রম শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে তাহিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম ।বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, সমবায়ী নেতা বজলুর রহমান,অখিল তালুকদার, আজিজুল হক প্রমুখ।
JA




