মাধবপুরে পালিত হলো জাতীয় সমবায় দিবস
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব। বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ , বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির, আমাদের সময় উপজেলা প্রতিনিধি মোঃ অলিদ মিয়া, বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন উপজেলার সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপকারভোগীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়।
JA




