মানুষকে অন্ধকার থেকে উন্নয়নের আলোতে নিয়ে এসেছে সরকার : এমপি মানিক
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৬ PM

মানুষকে অন্ধকার থেকে উন্নয়নের আলোতে নিয়ে এসেছে সরকার : এমপি মানিক

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৬:০৫:৫০ AM

মানুষকে অন্ধকার থেকে উন্নয়নের আলোতে নিয়ে এসেছে সরকার : এমপি মানিক

ছাতকে স্মৃতি ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন মুহিবুর রহমান মানিক


সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই অঞ্চল উন্নয়নের বাহিরে ছিল বিদ্যুৎ, রাস্তা ঘাট যোগাযোগের কোন ব্যাবস্থা ছিল না। এলাকার মানুষকে অন্ধকার থেকে আওয়ামী লীগ সরকার গঠনের পর উন্নয়নের আলোতে নিয়ে এসেছে, ত্বরান্বিত হয়েছে ব্যাপক উন্নয়ন।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশের চিত্র বদলেছে। পৃথিবীতে আর কোথাও এমন নজির নেই, বছরের প্রথম দিনে শিশুদের হাতে বিনা মূল্যে বই তুলে দিয়েছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। 

তিনি বলেন, দেশরত্ন জনগণের কল্যাণে কাজ করেন। চিন্তা করেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। পরে তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয় যুক্ত করতে সকলের আহ্ববান জানান।

শনিবার (৪ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে ছাতকের চেচান বাউর পরশপুর উচ্চ বিদ্যালয় (সিবিপি)'র নবনির্মিত ছানাউর রহমান তালুকদার স্মৃতি ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন।

সিবিপি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব দুদু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক বিপ্লব চন্দ্র পালের পরিচালনায় স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়ন সংক্রান্ত নানান বিষয় তুলেন ধরেন প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জ শিক্ষা নির্বাহী প্রকৌশলী মো: কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, চেয়ারম্যান আবু বক্কর, আওয়ামীলীগ নেতা আফজাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, চেয়ারম্যান আব্দুল মছব্বির, সুনামগঞ্জ জেলা সেচ্চা সেবকলীগ নেতা এডভোকেট শাহব উদ্দিন, জাউয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিক, দ:খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম। 

এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক, শিক্ষক রণি দে, সিরাজুল হক, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব মিয়া, যুবলীগ নেতা হারান ধর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সভায় কোরআন থেকে তিলাওয়াত করেন এসএসসি পরিক্ষার্থী মাসকুরা, গীতা থেকে পাঠ করেন সপ্তম শ্রেণীর ছাত্রী তনুশ্রী সামন্ত।

JA



শীর্ষ সংবাদ: