চুনারুঘাটে জাতীয় সমবায় দিবস পালিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ PM

চুনারুঘাটে জাতীয় সমবায় দিবস পালিত

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৬:০৮:০২ AM

চুনারুঘাটে জাতীয় সমবায় দিবস পালিত

৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে চুনারুঘাটে আলোচনা সভায় অতিথিরা


"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় চুনারুঘাট উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা সমবায় বিষয়ক কর্মকর্তা কান্তি ভূষন সেন গুপ্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আকবর হোসেন জিতু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব মহিদ আহমেদ চৌধুরী, ফারুক মাহমুদ, মিজানুর রহমান,কাজী মাহমুদুল হক সুজন,  সহকারী পরিদর্শক শ্রীতিন্দ্র চন্দ্র দেব,মো. আসাদ আলী, মোঃ আব্দুল আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১১২ টি সমবায় সমিতির প্রায় ৩ শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ