তাহিরপুরে পাগলিটা মা হলেন, বাবা হয়নি কেউ!
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৬ PM

তাহিরপুরে পাগলিটা মা হলেন, বাবা হয়নি কেউ!

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০২:৩৭:১৫ AM

তাহিরপুরে পাগলিটা মা হলেন, বাবা হয়নি কেউ!

চিকিৎসাধীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক নারী


পাগলিটা মা হলেন, তবে বাবা হয়নি কেউ। পাগলি বলে যায়নি ছেড়ে প্রসব ব্যথার ঢেউ। জনপ্রিয় একটি কবিতার কয়েকটি লাইনের বাস্তবায়ন হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে। সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলায় মেয়ে সন্তানের মা হলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এই নারী মা হলেও বাবার পরিচয় মিলেনি।

রবিবার (০৫ নভেম্বর ) ভোর রাতে  তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দিয়েছে ঐ মানসিক প্রতিবন্ধী

তাহিরপুর বাজার ব্যবসায়ী, বাজার কমিটি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন এক নারী উপজেলার সদর ইউনিয়নের তাহিরপুর বাজারে অন্তঃসত্তা অবস্থায় কিছুদিন ধরে হঠাৎ করে বাজারে অবস্থান শুরু করে।  বাজারে আগত মানুষজন বিভিন্ন সময় খাবার দিলে সে সেই খাবার খেয়ে চলতো।

তারা জানান, মানসিক ভারসাম্যহীন নারীর শারীরিক অবস্থার পরিবর্তন হলে স্থানীয় অনেকের নজরে পড়ে। রবিবার দিবাগত রাতে ভারসাম্যহীন নারীর প্রসব ব্যথা উঠলে তাকে বাজার কমিটির দায়িত্বশীল লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভোর সকালে একটি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়। বর্তমানে ঐ পাগলি ও ভূমিষ্ঠ হওয়া বাচ্চা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । সদ্য ভূমিষ্ঠ শিশুটি ও মানসিক প্রতিবন্ধী পাগলি সুস্থ অবস্থায় রয়েছে বলে জানান হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ।

তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি জানান, মানসিক প্রতিবন্ধী পাগলি বাজারে অন্তঃসত্তা হয়ে চার থেকে পাঁচ দিন হঠাৎ করেই কোথা থেকে এসে বাজারে অবস্থান শুরু করে। আজ রাত ৩ টার দিকে প্রসব ব্যথা উঠলে আমি ফোন করে বাজারের পাহারাদার ও লোকজন পাটিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরে একটি একটি মেয়ে ভূমিষ্ঠ হয়

এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু ও মা ভাল আছে । মা ও শিশুটি এখন আমাদের কাছে পর্যবেক্ষণে রয়েছে। পরবর্তীতে প্রশাসন যে ব্যবস্থা নেয় সে ভাবেই পদক্ষেপ নেয়া হবে।তিনি আরও জানান  হাসপাতালের একটি রুমে মা ও স্বাস্থ্যকর্মীর কাছে বাচ্চা শিশুটিকে রাখা হয়েছে। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন শিশুটিকে সুস্থ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: